মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ৭ নং বামনী ইউনিয়নের ২ নং ওয়ার্ড উজ্জ্বল মিজি বাড়ির নূরনবীর ছেলের নিহাদ (১৫) বাসা থেকে রাগ করে বের হয়ে আর ফিরে আসে না।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, মা নাজমা বেগাম রবিবার সকালে ফজর নামাজ পড়তে ঘুম থেকে তুলে দেয়, পরবর্তীতে সে নামাজ পড়তে যাচ্ছিলোনা তাই মা নাজমা বেগম বকাদিয়ে বাসার দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে ছেলে নিহাদ রাগ করে কোথায় চলে যায়,আর ফিরে আসে না। দুপুরের পর থেকে খোঁজাখুজি শুরু করে রাতে ও বাসায় ফিরে আসে না, বন্ধু আত্মীয় স্বজন সকলের কাছে খোঁজ করে ও তাকে পাওয়া যায়নি। নাজমার এক ছেলে, এক মেয়ে, স্বামী- নূরনবী প্রবাসী।
ছেলে নিহাদ দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে, মেয়ে বর্ণমালা একাডেমিতে ৫ম শ্রেনিতে পড়ে।
বাসা থেকে বের হওয়ার সময় নিখোঁজ নিহাদের পোশাক ছিলো সাদা গেঞ্জি, সাদা পাজামা। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি নিহাদের খোঁজে পেয়ে থাকেন তাহলে এই 0182830136 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রহিলো।
নিখোঁজের পর সন্তানের খোঁজে রায়পুর থানায় সাধারণ ডায়েরি(জিডি) করা হবে বলে জানান নিহাদের মা নাজমা বেগাম।