আজ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

মহেশখালীতে চোর সন্দেহে মধ্যযুগী কায়দায় নির্যাতনে করে হত্যা

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবক কে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পিঠের উপর ইট দিয়ে পেশাচিকভাবে পিটিয়ে হত্যা করা করা হয়েছে ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায়় এই নৈক্কারজনক ঘটনা ঘটে। এমন লোমহর্ষক ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের ধাঁনা বেঁধেছে। জানাযায়, গতরাতে তাকে চোর সন্দেহে আটকের পর খুঁটির সাথে বেধে পেটানো হয়। মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা পেটানোর পর মৃত্যু নিশ্চিত করা হয়। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে চুরির অভিযোগে সন্দেহে ফয়সাল কে একদল কিশোর পেটাতে দেখা যায়।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এমনটা শুনেছি।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান জানান, এমন ঘটনা করে তাকলে ভাল করেনি। এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ