আজ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং

আশুলিয়া শ্রমিক অসন্তোষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার প্রতিনিধি 

ঢাকার আশুলিয়া নূন্যতম বেতনবৃদ্ধির দাবিতে আজও শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের নিবৃত্ত করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিক পুলিশ এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও শ্রমিক জানায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্তু তার কিছুক্ষণ পরেই নিউ এইজ, ট্রাউজার লাইন, ভার্চুয়াল, আল-মুসলিম, অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং কারখানা থেকে সড়কে বের হয়ে আসে। আন্দোলনরত শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে বেলা ১১ টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়া শ্রমিক পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

নাম প্রকাশ না করা শর্তে নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক জানান, নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন বৃদ্ধির প্রয়োজন। তবে মজুরি বোর্ড গঠন হয়েছে কিন্তু আমরা এর বাস্তবায়ন চাই। আমাদের ন্যূনতম মজুরির দাবি বাস্তবায়িত হলেই আমরা সড়ক থেকে চলে যাব বলে জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা ৩ দফা দাবি আদায়ে আজও সকালে কাজে যোগ দিয়ে কারখানা থেকে বের হয়ে আসে। পরে তারা সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয় এবং ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি ন্যূনতম ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলেই তারা আন্দোলন থেকে সরে যাবে বলে জানান তিনি।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া  জানান, বেশ কয়েকটি পোশাক কারখানার থেকে বের হয়ে গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ