মহেশখালী প্রতিনিধি:
আমার নদী আমার প্রাণ , দেশ বাঁচাতে নদী বাঁচান।নদ-নদী , খাল ও জলাশয় রক্ষায় জনসচেতনতা তৈরি করতে বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে ” কোহেলিয়া নদী ও কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা খাল দখলমুক্ত ও খননের দাবীতে কালারমারছড়া মোহাম্মাদ শাহ ঘোনা পুরাতন ঘাটে মানববন্ধন ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে ।
এসো প্রাকৃতিক সম্পদ রক্ষা করি , একটি বাসযোগ্য পৃথিবী গড়ি । এই স্লোগানে ২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪ টার সময় সেচ্ছাসেবী , উন্নয়ন ও পরিবেশবাদী সংগঠন “উপকূল সুরক্ষা ফাউন্ডেশন (USF) মহেশখালী , ও কালারমারছড়া জেলে কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে , মানববন্ধনে বক্তব্য রাখেন , সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব আলম হান্নান , কালারমারছড়া জেলে কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমির হোছাইন , স্থানীয় যুবদল নেতা ওসমান সরওয়ার , মহেশখালী বাপা’র সভাপতি মোছাদ্দেক ফারুকী , পরিবেশকর্মী সালাহ উদ্দিন নূরী পিয়ারু , কালারমারছড়া বোট মালিক সমিতির সভাপতি আহমদ উল্লাহ সহ স্থানীয় জেলে ও লবন চাষিরা উপস্থিত ছিলেন ।
কোহেলিয়া নদী ও কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে স্বেচ্ছাসেবী, উন্নয়ন ও পরিবেশবাদী সংগঠন উপকূল সুরক্ষা ফাউন্ডেশন (USF), মহেশখালী এবং কালারমারছড়া জেলে কল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে । কর্মসূচিতে বক্তারা বলেন, নদী-খাল দখল ও ভরাটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্যহীনতা এবং মৎস্যজীবীসহ স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে। কোহেলিয়া নদী ও মোহাম্মদ শাহ ঘোনা খাল দ্রুত দখলমুক্ত করে খননের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা । এ সময় বক্তারা বলেন, “এসো প্রাকৃতিক সম্পদ রক্ষা করি, একটি বাসযোগ্য পৃথিবী গড়ি।” নদী-খাল ও জলাশয় রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা । মানববন্ধন শেষে পরিবেশ ও জলাশয় রক্ষায় করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জেলে, মৎস্যজীবী, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।