আজ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাঁর জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন অসম্মানজনক আচরণ না করার আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ