আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর, ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পারইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শান্তাহার শাখা থেকে টাকা নিয়ে আবাদপুকুরে ফেরার পথে হেলমেট পরিহিত কয়েকজন তাদের পথরোধ করে মারধর করে। পরে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছেন এজেন্ট শাখার মালিক।
আহত দুই কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বা ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ