আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

মহেশখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক  আটক

মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাই নেছার উল্লাহ’র হাতে বড় ভাই হাজ্বী মহিবুল্লাহ সরকার খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক নেছার উল্লাহ’কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সৎভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের তর্কাতর্কির একপর্যায়ে নেছার উল্লাহ”র ইটের আঘাতে হাজ্বী মহিবুল্লাহ সরকার গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত অবস্থায় মহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় ।
ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক নেছার উল্লাহকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক নেছার উল্লাহকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাপর অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ