আজ ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৬ ইং

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২ আহত -১

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ও ১ জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনাটি ঘটেছে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৭টায়। তাদের সকলের বাড়ী কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজী পাড়ায় । জানা যায়, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজী পাড়ার বাসিন্দা মৃত আব্দুস ছালামের পুত্র সৌদিআরব প্রবাসী ইকবাল হোছাইন (২৫) জয়নাল আবেদীন এর পুত্র মোঃ শাহীন ও মৃত দেলোয়ার হোছাইন এর পুত্র মোঃ কাইয়ুম মোটরসাইকেল চালিয়ে মাতারবাড়ী থেকে বাড়ীর দিকে যাচ্ছিল। তাদের গাড়ীটি ১শত ফিটের মাথায় পৌছার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়া স্টিলের রিলিং এর সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মোঃ শাহীন এর মৃত্যু হয় । চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে সৌদিআরব প্রবাসী ইকবালও মারা যায় বলে জানান স্বজনরা । অপর দিকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোঃ কাইয়ুম । মোটরসাইকেল আরোহী তারা তিনজনই একই এলাকার পরশপর আত্মীয় , তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ