মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় ৪৮টি পূজামণ্ডপে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।১৭অক্টোবর ২০২৬ শনিবার সকালে বিভিন্ন পূজা মণ্ডবে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মহাষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে প্রতিমা সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উৎসবকে আনন্দমুখর করে তুলতে পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটছে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী পাঁচ দিন আত্রাইয়ের বিভিন্ন পূজামণ্ডপে চলবে শারদীয় দুর্গোৎসবের নানা আয়োজন।