আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে গত ২৭ দিনে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৫৭৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

আজ সকালে পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার জানান, নওগাঁ থেকে বিদায়ের শেষ মুহূর্তেও মানুষের হারানো মোবাইল উদ্ধারের মতো জনবান্ধব কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি ও তাঁর বিশেষ টিম। গত এক বছরে এ কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা হয়েছে। তবে চেষ্টা সত্ত্বেও সব হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। যাঁদের মোবাইল উদ্ধার করা যায়নি, তাঁদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা মোবাইল ফোন ফিরে পেয়ে নওগাঁ জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশের এমন জনবান্ধব উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে জেলা পুলিশের প্রতি আস্থা ও সন্তুষ্টি আরও বেড়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ