আজ ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

র‍্যাবের অভিযানে প্রায় ৪ কেজি হিরোইনসহ আটক ২

মোঃ ইসহাক, গোদাগাড়ী  উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার রাত সাড়ে সাতটার দিকে ডাইংপাড়া মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে ৩ কেজি ৭৭৮ গ্রাম হেরোইন, ২টি মোবাইল, ৩টি সিম কার্ড, ১টি পিকআপ গোমস্তাপুর থানাধীন এনায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ড্রাইভার মোঃ সুজন আলী (২১) অপরজন হামিদপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হেলপার মোঃ সুজন (২৩) উভয়ের থানা-
গোমস্তাপুর,জেলা-চাঁপাইনবাবঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ