আজ ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ ইং

ভারত থেকে  কসমেটিক আনতে গিয়ে আর দেশে ফেরা হলো না 

নিজস্ব প্রতিবেদক 

আমার ভাই কসমেটিকসের দোকান করতো। প্রায়ই কলকাতায় যেত কসমেটিকস নিয়ে আসার জন্য। কিন্তু কলকাতার হোটেলের আগুনে আমার ভাই মারা গেছে। আজই বাসায় ফেরার কথা ছিল। কিন্তু দুপুরে খবর আসলো তার মৃত্যুর -এভাবেই বলছিল কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর বড় ভাই মোহাম্মদ আলী।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি সিকদারপাড়া এলাকায় নিহত আহমেদ বাবুর নিজ বাড়িতে বড় ভাই মোহাম্মদ আলী আহাজারি করে এসব কথা বলেন।

নিহত আহমেদ বাবু সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার শিকদার পাড়া মহল্লার আদম আলীর ছেলে। সে আমিনবাজার বাস স্ট্যান্ডে শাহীন সুপার মার্কেটে কিউট কসমেটিক দোকানের মালিক ছিল।

নিহতের বড় ভাই মোহাম্মদ আলী  জানান,
সোমবার রাত দশটার দিকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন আহমেদ বাবু। পরে সকালে গিয়ে কলকাতায় পৌঁছায়। সেখান থেকে দোকানের জন্য কসমেটিকস ক্রয় করে আজকে দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ দুপুর ২ টার দিকে কলকাতা থেকে খবর আসে আমার ছোট ভাই হোটেলে অগ্নিকাণ্ডের মারা গেছে।

এ সময় তিনি আরো বলেন , পরিবারের চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল বাবু। তার এক মেয়ে রোজা (১২) ও ছেলে সোয়াতের মাত্র ছয় বছর। ছোট বয়সেই ছেলেমেয়েরা এতিম হয়ে গেল বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশী হাজী নাজিম উদ্দিন জানান, আহমেদ বাবু ব্যবসায়ী ছিল। প্রায় কসমেটিকস আনার জন্য কলকাতায় যায় বাবু। কিন্তু এবার এমন ঘটনা ঘটবে আমরা কেউ ভাবতে পারিনি। হঠাৎ করেই দুপুরে খবর আসেন বাবু মারা গেছে বলে জানান তিনি।

দোকানের কর্মচারী লাভলু বলেন, আমাদের দোকানে বিভিন্ন ব্যান্ডের কসমেটিক বিক্রি করা হয়। আমার মহাজন প্রায়ই কসমেটিক আনতে কলকাতায় যায়। ১/২ দিন থাকে আবার চলে আসেন। এভাবে তার মৃত্যু হবে মেনে নিতে পারছিনা বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ