আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ  প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার মো. আকবর। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের
এমসি, জিসি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ