আজ ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

পূজার ছুটিতে ১৮ অক্টোবর থেকে ক্লাস বন্ধ জাবিতে

জাবি প্রতিনিধি

পূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ক্লাস ও অফিসের ছুটির সময়সূচি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর টানা আট দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এক দিন অফিস বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে ওই দিনসহ ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ