জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা থিয়েটার’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শিল্প, সাহিত্য ও সৃজনশীলতার চর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠিত এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সজল কুমার দাস, আর সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন এইচ এম ফজলে রাব্বি।
সভাপতি সজল কুমার দাস বাংলা বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি পড়ছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে, তিনিও ৫১তম ব্যাচের।
কমিটির অন্য পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক অথৈ বড়াল পূর্ণা, অর্থ ও দপ্তর সম্পাদক ফাতেমা মাহফুজ সারা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক স্নিগ্ধা রাফিয়া। কার্যকরী সদস্য হিসেবে আছেন ফারিয়া সিদ্দিকী রিচি ও মুখরিত রহমান মুখর।
দায়িত্ব পেয়ে সভাপতি সজল কুমার দাস বলেন, “বাংলা থিয়েটার সবসময়ই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চায় মুখরিত থেকেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে নাট্যচর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডকে আরও বেগবান করতে আমাদের এই নতুন পরিষদ বদ্ধপরিকর। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।