আজ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

যৌতুকের দাবিতে শারিরীক নির্যাতন ও  মিথ্যা মামলার প্রতিবাদে স্ত্রী’র সংবাদ সম্মেলন

সাভার  প্রতিনিধি

সাভারে যৌতুকের দাবিতে শারিরীক নির্যাতনসহ একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে স্বামী ভিষান তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ ফারজানা বিথী।

বুধবার বিকেলে সাভারের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন তিনি। ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে এসময় তার দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফারজানা বিথী অভিযোগ করে বলেন, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ২০১৭ সালে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন। ইতিপূর্বে তার স্বামী আরও ২টি বিয়ে করলেও তাকে বিয়ে করার সময় বিষয়টি গোপন করেন বেকার স্বামী ভিষান তালুকদার। বিয়ের কিছুদিন পরপরই স্বামী ভিষান তালুকদারের আসল চরিত্র প্রকাশ পায়। বিভিন্ন সময়ে টাকা দাবী করে স্ত্রী ফারজানা বিথীর উপর অমানুষিক নির্যাতন করতে শুরু করে। মেরে রক্তাক্ত জখম করে ফেলে রাখে। একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোসহ বাড়ীর গৃহপরিচারিকার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর তার উপর শারিরীক নিয়ের্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেন। আইনী ঝামেলা থেকে রেহাই পেতে নিজের স্ত্রীর নামে উল্টো ৩টি মামলা দায়ের করেন অভিযুক্ত স্বামী ভিষান তালুকদার। ন্যায় বিচার চেয়ে আইনের দ্বারস্থ হয়েও থানা পুলিশের কোন সহায়তা না পেয়ে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ন্যায় বিচারের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে দাবি করেন ভুক্তভোগী গৃহবধূ ফারজানা বিথী।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
স্হানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ