আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার জামালগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী মো. রইছ মিয়ার নিজ জন্মভূমি বাংলাদেশে আগমন উপলক্ষে এক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে সুনামগঞ্জ জেলা শহরে সংগঠনের প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. দেওয়ান আলীর সভাপতিত্বে ও সাংবাদিক এ.কে. মিলন আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গীতিকার শাহীদুল ইসলাম, শাহিনুর আলম রিপন, সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক সজিব আহমেদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন, জামালগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা কামরুল হাসান কামরুল, সভাপতি মোজাহিদ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি বাবুল আহমেদ।
এসময় জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক মো. দুলাল মিয়া, সংগঠনের উপদেষ্টা রিংকু চৌধুরী-সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মো. রইছ মিয়া প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার আন্তরিকতা এবং আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমি গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে এই সংগঠনে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক কর্মকাণ্ডে আমি কাজ করে যাবো। তিনি সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সংগঠনের সবার প্রতি আহ্বান জানান।
শেষে প্রবাসীদের ঐক্য, সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়ে উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।