আজ ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

নেত্রকোনায় পথশিশু ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি:

সামাজিক সংগঠন পথশিশু ফাউন্ডেশন নেত্রকোনা শাখার শুভ উদ্বোধন পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই শুভ উদ্বোধন পরিচিতি পর্ব ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।মোঃ খায়রুল ইসলামের উপস্থাপনায় ও জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেহড়া বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা খান।সভায় প্রাথমিক আলোচনায় অংশ গ্রহন করেন, অন্যতম সংগঠক তৃনা চৌধুরী, রিয়াজ খান,ঝুমা,সারোয়ার, সাজিদ,সাদ্দাম, কামরান, জাবির, দেওয়ান জনি, রাজন, অভি, অনিক, মেহেদি সহ আরো অনেকেই।আলোচনা সভায় বক্তারা পথশিশু ফাউন্ডেশনের কর্ম পরিধি, অসহায় শিশুদের সাহায্য করা, অসহায় মানুষের সাহায্য করা, রক্তদান কর্মসূচী গ্রহন করা সহ সকল সামাজিক কাজ একসাথে করার আশাবাদ ব্যাক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ