আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাককানইবির অগ্নিবীণা হলের প্রভোষ্ট মো. মাসুদ চৌধুরীর দুই বছর সমাপ্ত আজ

মোঃ আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হল ‘অগ্নিবীণা’ । আজ হলটির প্রভোষ্ট ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ চৌধুরীর দায়িত্বের সফল সমাপ্তি হয় ।

গত ৩০ সেপ্টেম্বর ২০১৯ সালে তিনি অগ্ৰিবীণা হলের প্রভোষ্ট পদে দায়িত্ব পালন শুরু করেন । বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দুই বছর এই পদটিতে ছিলেন তিনি । দায়িত্ব গ্ৰহণের পর হলটিতে শিক্ষার্থীদের উন্নত ডাইনিং সুবিধা , পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম সুবিধা দিয়ে প্রশংসিত হন ।

এই বিষয়ে সদ্য বিদায়ী প্রভোষ্ট মোঃ মাসুদ চৌধুরী বলেন, আমি দায়িত্ব পালনকালে শিক্ষার্থী, হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সর্বোপরি সকলের সহযোগীতা পেয়েছি। তিনি ভবিষ্যতে অগ্নিবীণা হলের সাফল্য কামনা করেন।

কার্যদিবসের শেষ দিনে মো. মাসুদ চৌধুরীর পক্ষ থেকে অগ্নিবীণা হলের বাগানে ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয় ।

উল্ল্যেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২১ (বুধবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে হলটিতে নতুন প্রভোষ্ট নিয়োগ দেয়া হয়েছে ।

বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নুরে আলম সদ্য বিদায়ী প্রভোষ্ট মো. মাসুদ চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ