আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্খা’ নিয়ে মুক্তাঙ্গনের পাঠচক্র অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:

১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনমানসে পুঞ্জীভূত ক্ষোভের হঠাৎ বিস্ফোরণ ছাত্র জনতার অভ্যুত্থান। এর উৎখাত পর্ব এতোটাই স্বতস্ফুর্ত ও দ্রুতগামী ছিলো যে এর কোন সামগ্রিক ইশতেহার প্রণীত হয়নি। তাই বলে ছাত্র জনতার লড়াইয়ের কোন আকাঙ্খা ছিলোনা তা নয়। ২৪ এর আকাঙ্খা ফ্যাসিবাদ, কতৃত্ববাদ হতে চিরমুক্তি।

ফ্যাসিবাদ কোন সুনির্দিষ্ট দল নয়, ফ্যাসিবাদ একটি সামগ্রিক ম্যাকানিজম। নিজেদের অনিয়মের সুরক্ষার বিনিময়ে যার পৃষ্ঠপোষকতা করে একচেটিয়া বেনিয়াগোষ্ঠী। বাস্তবায়নে ভূমিকা রাখে অনুগত ফ্যাসিস্ট প্রশাসন। সম্মতি উৎপাদন করে কোন না কোন ফ্যাসিস্ট সংস্কৃতি।
ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও, এর অনেক শর্তই রাষ্ট্রে বিদ্যমান। ফলে রয়ে যায় নতুন মোড়কে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা। এই মুহুর্তে যার ভ্যাকসিন হতে পারে অভ্যুত্থান উত্তর ছাত্র-জনতা। যতোদিন ছাত্ররা সচেতন ভাবে সক্রিয় ও সরব থাকবে ততোদিন কোন কতৃত্ববাদের ঠাই এদেশে হবে না। যদিও অভ্যুত্থান প্রভাবে উর্বর এই ছাত্রজনতাকে রাষ্ট্র-সচেতনতার দ্বারা শোধন করার বদলে নানান ফ্যাসিস্ট তৎপরতার দিকে পরিচালিত করতে চাচ্ছে বিভিন্ন স্বার্থান্বেষী মহল। তাই এই মুহুর্তে প্রয়োজন অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আকাঙ্খা নিয়ে ভাবনার প্রয়াস।
সবার আগে চাই ভিন্নমত ও পথের স্বাধীনতা, চাই দলীয় প্রভাব মুক্ত প্রতিষ্ঠান ও প্রশাসন, চাই রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যা সংকীর্ণ করবে অন্য কোন কতৃত্ববাদ বিকাশের সুযোগকে।

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৪,শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্খা’ নিয়ে মুক্তাঙ্গন, রাবির আজকের সেশন। অভ্যুত্থান সম্বন্ধে নিজেদের স্বতস্ফুর্ত ও সুচিন্তিত মত প্রকাশ করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ