আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ ফখরুদ্দিন মোবারক নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে তেল মজুত করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার ১৪ই এপ্রিল বিকেলে সেনবাগ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনবাগ থানা পুলিশের সহায়তায় উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাড়ির ভেতর থেকে মোট সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ৪ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার পেট্রোল রয়েছে।

জানা যায়, ভূঁইয়া ট্রেডার্সের মালিক ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে তেল বিক্রি না করে বিভিন্ন ড্রামে মজুত করে রাখেন। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকালে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত ভূঁইয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত তেল রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ