আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ ইং

নববর্ষের আবহে স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের দেয়াল পত্রিকা ‘চারুবাক’ প্রকাশ

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম (SDF) তাদের ঐতিহ্যবাহী দেয়াল পত্রিকা ‘চারুবাক’ প্রকাশ করেছে। বৈশাখের উৎসবমুখর আবহে পত্রিকাটির প্রকাশনা ক্যাম্পাসে এনে দেয় বাড়তি প্রাণচাঞ্চল্য।

পত্রিকা প্রকাশের পর মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, ট্রেজারার জিয়াউল হক, প্রক্টরসহ স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের কনভেনার মোঃ নাজমুল হক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে পত্রিকাটি পরিদর্শন করেন।

এ সময় তারা শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ‘চারুবাক’ কেবল একটি দেয়াল পত্রিকা নয়, এটি শিক্ষার্থীদের চিন্তা, অনুভূতি ও সৃজনশীলতার এক উন্মুক্ত মঞ্চ। প্রতি বছর বৈশাখকে কেন্দ্র করে প্রকাশিত এই পত্রিকায় শিক্ষার্থীরা কবিতা, গল্প, প্রবন্ধ ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পায়, যা তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের সংখ্যাকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং ফোরামের কনভেনারের মূল্যবান বাণী সংযোজন করা হয়েছে, যা পত্রিকাটির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে।

এছাড়াও উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের সভাপতি সাদ ইসলাম সাউদ, সাধারণ সম্পাদক জিহাদ আহমেদ শিশিরসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ