আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে বাংলা নববর্ষ  উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ  ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো “এসো হে বৈশাখ ” গানের সাথে বৈশাখী শোভাযাত্রা,  বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ, পিঠা উৎসব, লোকজ মেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিশেষ সংগীত পরিবেশন, উপজেলা জাসাস কর্তৃক প্রিন্স ইমামের আকর্ষণীয় জাদু প্রদর্শন ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা জাসাসের আহবায়ক শাহ্ এরশাদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি  ইমরান হোসেন হান্নান, জাসাস শিল্প গোষ্ঠী প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ