নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক টাউন আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতির ১৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত প্রেস রিলিজকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন সম্পাদক পদপ্রার্থী মোঃ হাসান আলী, সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মনিরুল আলম (রাজু) ও সদস্য বেগম আজমাইন। তাদের অভিযোগ, ১৫৮ জনের খসড়া ভোটার তালিকা যথাসময়ে প্রকাশ না করে পরে হঠাৎ ৩৮৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে নানা অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে তারা স্বচ্ছতা ও ব্যাখ্যা দাবি করেন। পাশাপাশি বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, জমি বিক্রি ও খেলার মাঠ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তোলেন। অন্যদিকে, নিজেদের বিরুদ্ধে আনা জমি দখল, অর্থ তছরুপসহ বিভিন্ন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা। প্রকৃত সত্য তুলে ধরতেই এই প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।