আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

অকাল প্রয়াত  শিক্ষার্থী তারেক এর পরিবারের পাশে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মোকাব্বির আলম সানি ( নিজস্ব প্রতিবেদক) :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আবার আসবার কথা ছিল তারেকের, কিন্তু প্রাণান্ত প্রচেষ্টার পরও বিদায় দিতে হয়েছিল তাকে। কিন্তু কথা রাখা হয়েছিল তার বাবার কাছে ।
গত ০৬ ফেব্রুয়ারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছ থেকে ইনস্যুরেন্স এর টাকা বুঝে নিয়েছেন তার পিতা (আব্দুল মান্নান)। এ সময় তারেকের সহপাঠী , তার শিক্ষকের মন ছিল ভারাক্রান্ত , কিন্তু সব কিছু ছাপিয়ে যায় তার পিতার চোখের অশ্রুতে।
ছেলের মৃত্যু দাবির চেকের প্রাপ্তি স্বীকার রসিদে স্বাক্ষর করতে গিয়ে ছলছল চোখে বলতে লাগলেন আমি এক নিরুপায় পিতা!
মোহাম্মদ তারেক মান্না ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০১৭ সালের

কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং

প্রয়াত ছাত্র । বিগত ১৪ই এপ্রিল ২০২০ সালে তিনি চলে যায় না ফেরার দেশে।

তার বাবা বলেছিলেন আমার ছেলের একটা একাউন্টে চিকিৎসার জন্য ২০,০০০/- টাকা এনে রেখেছিলাম, হঠাৎ করে তার শারীরিক অবস্থা এতো খারাপ হলো তাকে আইসিইউতে নিতে হলো।
কঠোর লকডাউন পড়েছে দেশ , কোনভাবেই টাকার বন্দবস্ত করতে পারছিল না তার বাবা । একদিন তারেক বলল বাবা আমার বুক পিঠ ব্যাথা করে আমাকে একটু ডাক্তার দেখাও, তাকে নিয়ে যাওইয়া হল টাঙ্গাইলের একটি হাসপাতালে, ডাক্তার পরিক্ষা নিরীক্ষা করে কিছুই পেল না ।
কিছুদিন পর দেখা গেল তার হাতের তালু কালো হয়ে গেছে। তারপর তাকে ড্যাফোডিলের_এম্বুল্যান্সে তাকে সাভার এনাম মেডিক্যাল হাসপাতালে পৌঁছে দেওয়া হল । ইমার্জেন্সি সাভার এনাম মেডিকেলে তার কিছু পরিক্ষা নিরীক্ষা করা হল ।
তারেক এর বাবা পেশায় একজন ল্যাব টেকনিশিয়ানের সুবাদে রিপোর্ট দেখে বুঝতে পারল তার ছেলের লান্স কেন্সার লাস্ট স্টেজ। পরে ডাক্তারের কথা মতো কেমোথেরাপি দেওয়া শুরু করা হল । প্রথম থেরাপি দিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়া হল ।
পরের থেরাপি দিতে খাজা নিজামুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হল , সেখানে ডাক্তার বললো ব্রেইনে তার টিউমার ও হয়েছে , রেডিও থেরাপি দিতে হবে। মোট ১০ টা থেরাপির মধ্যে ৩ টা দেওয়া হল ।
কিন্তু তাকে আর বাঁচান গেলে না চলে গেল ফেরার দেশে।
কোন অনাকাঙ্খিত শিক্ষার্থী এবং অভিভাবকের যেন আশার আলো নিভে না যায় কিংবা সন্তান হারানো অভিভাবকের পাশে দাঁড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবক বীমা পলিসি।
এর ধারাবাহিকতায় তারেকের বাবার কাছে গত ০৬ ফেব্রুয়ারী ২,৫০০০০/- টাকা তুলেদিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ।
প্রয়াত ১৬ জন শিক্ষার্থীমৃত্যুতে অভিভাবকের নিকট ৫,২৫০,০০০/- টাকা এবং ৮৯ জন অভিভাবকের মৃত্যুতে বীমা দাবির ২৬,৭০০,০০০/- টাকা ছাত্রের পরিবারের কাছে হস্তান্তর করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ।
ছাত্র ও অভিবাবকদের স্বপ্ন প্রচেস্টায়  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ ধারা অব্যাহত রাখবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ