আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সেশন জট নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

জাবি প্রতিনিধি :

সেশন জট নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। সংবাদটিতে প্রকাশিত কয়েকটি বিষয়কে সত্যের অপলাপ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার  জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের পাঠানো প্রতিবাদ লিপিটি দৈনিক আগামীর সংবাদের হাতে এসে পৌঁছেছে।

গত ১৩ জুলাই “জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মাস্টার্সে আছে তিনটি ব্যাচ” শিরোনামে দৈনিক আগামীর সংবাদে একটি সংবাদ প্রচার করা হয়। এ সংবাদটি প্রকাশের পর প্রতিবাদ জানিয়েছে বিভাগটি।
বিভাগটির দাবি, স্নাতক পর্যায়ে ৪ বর্ষেরই ফাইনাল পরীক্ষা চলমান । বিভাগে আদতে কোনো প্রকার সেশন জট নেই; বরং অন্যান্য অনেক বিভাগের তুলনায় একাডেমিক দিক থেকে অগ্রগামী অবস্থানে রয়েছে।

এতে আরও জানানো হয়, বিভাগের শিক্ষক্ষণ নিরলসভাবে শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা ও পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত। বিভাগের শিক্ষকরা তাদের অ্যাকাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে এমন শিক্ষক রাজনীতিতে জড়িত নয়। এ বিষয়ে  একজন শিক্ষার্থীর দেয়া বক্তব্যকে অস্বীকার করে বিভাগটি জানায়, তাদের কাছে শিক্ষার্থীদের কেউই বক্তব্য প্রদানের বিষয়টি স্বীকার করেননি।

বিভাগটির সভাপতি স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে দাবি করা হয়, ৪৫তম আবর্তনের স্নাতকোত্তর পর্যায়ের ফাইনাল পরীক্ষা থিসিস ডিফেন্সসহ চূড়ান্তভাবে শেষ হয় গত বছরের ১৯ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হয় এ বছরের ১৯ জুলাই।

বিভাগটি এক্ষেত্রে চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়ার অনেকগুলো সময়সাপেক্ষ জটিল ধাপের কথা তুলে ধরে প্রকাশিত সংবাদটি সত্য নয় বলে দাবি করে।

প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত সংবাদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে স্নাতক পর্যায়ের কোনো সেশন জটের তথ্য তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেছেন দৈনিক আগামীর সংবাদ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

তিনি জানান, সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য দেয়া হয়নি। বিভাগটির শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেই সংবাদটি তৈরি করা হয়েছে। সংবাদে প্রকাশিত, ‘৪৫ ব্যাচের রেজাল্ট দিতে ৯ মাস দেরি হয়েছে’ বক্তব্যটি প্রতিবেদকের নয়, এটি বিভাগগের এক শিক্ষার্থীর বক্তব্য।

‘শিক্ষকরা নিজেদের রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত থাকেন। শিক্ষকরা অ্যাকাডেমিক বিষয়ে বেশ উদাসীন’ বক্তব্যটিও বিভাগটির অন্য এক শিক্ষার্থীর। এটিও প্রতিবেদকের বক্তব্য নয় বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ