আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সহ-অধিনায়ক আইচ মোল্লাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের কৃতিসন্তান বাংলাদেশে জাতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সহ অধিনায়ক আইচ মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত বুধবার বিকেলে সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভাষা শহীদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমি এ সংবর্ধনার আয়োজন করেন। বাংলাদেশ বনাম আফগানিস্তানের বিপক্ষে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় আইচ মোল্লাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাইর পৌরসভার মেয়র ও ভাষা শহিদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমীর সভাপতি আবু নাঈম মোঃ বাশার। ভাষা শহিদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম প্রমুখ।

এসময় সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার তার ব্যক্তিগত তহবিল থেকে আইচ মোল্লাকে ২০ হাজার ও ভাষা শহিদ রফিক স্মৃতি ক্রিকেট একাডেমীর কোচ মোঃ মামুনকে ৫ হাজার টাকা পুরস্কার দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ