আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের সাজাপ্রাপ্ত আসামীর পোস্টার অপসারণ

সাদ্দাম হোসেন :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন থেকে সন্ত্রাসী, নাশকতা ও সহিংসতা মামলার সাঁজাপ্রাপ্ত আসামীর মুক্তির দাবিতে লাগানো পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে।

মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম শপু, মোজাম্মেল হক পারভেজ ও হাবিবুর রহমান সুমনের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সকালে এসব পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে ছাত্রদলের সাজা প্রাপ্ত আসামীর মুক্তির দাবিতে লাগানো পোস্টার দেখা যায়। ক্যাম্পাসের শিক্ষার্থীরা এসব পোস্টার দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠে।

পরে মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম শপু, মোজাম্মেল হক পারভেজ ও হাবিবুর রহমান সুমন ক্যাম্পাসের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এসব ব্যানার ও পোস্টার অপসারণ করে।

এব্যাপারে মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম শপু বলেন, মধুর ক্যান্টিন একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের অনেক ন্যায়সঙ্গত আন্দোলনের সূতিকাগার এই মধুর ক্যান্টিন৷ এখানে কোনো অন্যায় দাবির প্রেক্ষিতে পোস্টার লাগাতে দেয়া হবে না।

আকরামুল হাসান একজন সাঁজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে সন্ত্রাসীমূলক কর্মকান্ডের সাথে যুক্ত থাকা, সহিংসতা ও নাশকতা করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এরকম একজন সাঁজাপ্রাপ্ত আসামীর মুক্তির দাবিতে কিভাবে মধুর ক্যান্টিনে পোস্টার লাগানো হতে পারে?

আমরা কোনো অন্যায় দাবীকে কখনোই সমর্থন করি না৷ এরই প্রেক্ষিতে আজ আমরা এসকল অন্যায্য ও অন্যায় দাবি সংবলিত পোস্টার অপসারণ করেছি। ভবিষ্যতে এরকম অন্যায় দাবী করে পোস্টার লাগানো হলে রাজপথে এর সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ