আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারের শিক্ষার্থীদের ডিজাইনে তৈরি হচ্ছে পোশাক

শান্ত মালো, নিটার প্রতিনিধি :
ইতিহাস নতুনদের হাত ধরেই লেখা হয়। আবার সেসব ইতিহাস বইয়ের পাতা, ভাস্কর্য আর স্মৃতিস্তম্ভ থেকে নতুনেরাই তুলে আনছেন পোশাকেও। রাজধানীর ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে নিজস্ব ১৩.৪ একর জমির উপর ছায়া সুনিবিড় ক্যাম্পাসে গড়ে উঠেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।
এখানে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয় ২০১৮ সালে। বিভাগের নামটি অপরিচিত মনে হচ্ছে কি? হতেই পারে। বাংলাদেশে বিষয়টি প্রথম চালু হয়েছে নিটারেই। এখানে একাধারে হতে পারবেন একজন দক্ষ ডিজাইনার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
নতুন এই বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুমের লেকচার খাতায় টুকে পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়েই দায়িত্ব শেষ করেননি। নিজেদের ডিজাইনে প্রতিনিয়ত তৈরি করছে নানান ধরনের দেশীয় ও বিদেশীয় মোটিফে নানান ধরনের পোষাক।
সম্প্রতি নিটারের ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় বর্ষের শিক্ষার্থীদের নিজস্ব ডিজাইনে দেশীয় মোটিফে ডিজাইন করেছেন পোশাক। পোশাক ডিজাইন কাজে যুক্ত আছেন পূজন দে, কানিজ ফাতেমা এমি এবং মুমিনুন সিদ্দিকা।
তারা ৩ জনেই দেশীয় মোটিফে পোশাক তৈরি করে ডিপার্টমেন্টে বেশ সাড়া জাগান। অনুজরা অনুপ্রাণিত হচ্ছেন তাদের এই কাজ দেখে।
এই প্রকল্পের সাথে যুক্ত থাকা পূজান দে বলেন, আমার পছন্দের বিষয় ছিলো মন্দির। আমার ডিজাইনকৃত পোশাকটির নাম হচ্ছে “দেবদাসী”। মন্দির মূলত আমাদের দেশের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে। আমার ডিজাইনকৃত পোশাকে ভেলভেট,সিলিকন এবং টিস্যু কাটান ফেব্রিক ব্যবহার করেছি। আমি ভবিষ্যতে নারীদের জন্য দেশীয় পোশাক তৈরি করতে চাই।
এই প্রকল্পের সাথে জড়িত অপর শিক্ষার্থী কানিজ ফাতেমা এমি জানান, আমার পছন্দের বিষয় ছিলো পালকি। আমার ডিজাইনকৃত পোশাকের নাম হচ্ছে পার্ল অন স্ট্রিং।
পালকি মূলত গ্রাম বাংলার বিবাহের ঐতিহ্যবহন করে। আমি ভেলভেট ও টিস্যু পেপার ব্যবহার করেছি। ভবিষ্যতে আরও সুন্দর কাজ করতে চাই। আমার সাথে কাজ করেছে শুভ্র সাহা।
এই প্রকল্পের অপর শিক্ষার্থী মমিনুন সিদ্দিকি জানান, আমি সাধারণ দেশীয় সংস্কৃতি পছন্দ করি। সেই ধারবাহিকতায় আমি ব্রাইডাল পোশাক তৈরি করি। তৈরি করতে গিয়ে আমি নানান সমস্যার সম্মুখীন হই আমার শিক্ষকেরা আমাকে অনেক হেল্প করেছে। ভবিষ্যতেও আমি দেশীয় সংস্কৃতি সম্পর্কিত পোশাক তৈরি করবো।
ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকেরা তাদের সকলের কাজের প্রসংসা করেন এবং তাদের পোশাক গুলো আপাতত এই পোশাকগুলো ইনস্টিটিউটেই সংরক্ষণ করা হবে। অনুপ্রেরণা দেবে এই বিভাগের অনুজদের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ