মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ক সচেতনতা বাড়াতে এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) – এর চেয়ারম্যান জনাব সায়েম সুন্দর শিকদার।
৩১শে অক্টোবর, সোমবার ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাইবার সিকিউরিটি সচেতনতা’ শিরোনামে এই কর্মশালার আয়োজন করে।
বর্তমানে দেশের প্রায় ১২ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন ভাবে ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছে। এসব ভোগান্তির অন্যতম প্রধান কারণ হিসেবে অধিকাংশ গবেষণায় বের হয়ে মানুষের ইন্টারনেট ব্যবহারের অসতর্কতা ও অজ্ঞতার বিষয়টি।
তাই সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির প্রাথমিক পদক্ষেপ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগ নিজেদের শিক্ষার্থীদের এ বিষয়ে জ্ঞানার্জনের দিকে দৃষ্টিপাত করে এবং ক্রমেই এই সচেতনতা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য উদ্বুদ্ধ করে।
আয়োজনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কমিশন (বিটিআরসি) – এর চেয়ারম্যান ছাড়াও সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ত¡ করেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিটিআরসি ডিরেক্টর জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ম্যানেজার (পরিচালক) মো. ইশাক মিয়া, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান,
ডিআইইউ- এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভুইয়া এবং ডিআইইউ-এর ইন্ড্রাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রজেক্ট পরিচালক আবু তাহের খান।
সভাপতির বক্তব্যে ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, আমাদেও শিক্ষার্থীরা এইধরনের কর্মশালা থেকে শিখছে এইটা আমাদের জন্য বড় প্রাপ্তি; তবে আমাদের দায়িত্ব এই ধরনের আয়োজনের জ্ঞানকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, সেই দায়িত্ব এই তরুণ সমাজকেই নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে (বিটিআরসি)- এর চেয়ারম্যান জনাব সায়েম সুন্দর শিকদার বলেন, আমরা প্রতিনিয়ত অসংখ্য কন্টেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার ব্যবস্থা করছি।
এর মানে আমাদের ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কেও অনেক জানার আছে। এর ড্যাফোডিলের শিক্ষার্থীদের এই ব্যাপারে অবশ্যই এগিয়ে আসতে হবে, কারণ এতো চমৎকার ল্যাব আর সুযোগ-সুবিধা সাধারণত কোথাও দেখি না আমি।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারি, কর্মকর্তাবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাও আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।