আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জুনিয়র নেতাকর্মীদের মোবাইল চেক করতো জাবি ছাত্রলীগ সেক্রেটারি’

জাবি প্রতিনিধি,

উগ্র মেজাজ, সন্দেহ প্রবণতা, বদমেজাজি, বিরোধী মতের উপর চড়াও হওয়া ছিল জাবি ছাত্রলীগ সেক্রেটারি হাবিবুর রহমান লিটনের স্বভাব-চরিত্র। গালি ছাড়া তিনি কথা বলতে পারেন না। এবার অভিযোগ উঠেছে তিনি তার নিজ অনুসারীদের জোর করে মোবাইল ফোন চেক করতেন। মোবাইলের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কল লিস্টসহ ব্যক্তিগত গ্যালারি তিনি চেক করতেন। কোনো নেতাকর্মীর উপর সন্দেহ হলেই চলতো এসব নির্যাতন । কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে হল থেকে বের করে দিতো। সাংবাদিক ও বিরোধীদের সাথে তার কোনো অনুসারী কথা বলতে দেখলেই তারা সেক্রেটারির জুলুমের শিকার হতো ।

নাম না প্রকাশের শর্তে একাধিক নেতাকর্মীরা এসব ঘটনার সত্যতা জানিয়েছে। তারা জানান, সেক্রেটারির সামান্য সন্দেহ হলেই রুমে ডেকে মোবাইল চেক করতো। তিনি নেতা হওয়ার পর তার বিরোধী মতের সবাইকে হল থেকে বের করে দেন। মোবাইল চেকের বিষয়টি খুবই লজ্জাজনক। তাই লজ্জায় কাউকে বলতেও পারি না। ছাত্রলীগের উপর ভালবাসা থাকায় ছাত্রলীগ ছাড়তেও পারি না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক ভুক্তভোগী কর্মী বলেন, গেস্টরুমে একদিন মিটিং চলাকালে আমার বন্ধুরা ফোন দিচ্ছিলো। আমি কয়েকবার ফোন বের করে কেটে দিয়েছি। পরে সেক্রেটারি আমাকে তার রুমে ডেকে নেয়। আমার মোবাইল নিয়ে অডিও রেকর্ড করেছি কিনা তা চেক করে। তার এমন ঘটনায় আমি খুবই বিব্রত।

সেক্রেটারির জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে জাবি ছাত্রলীগের কলঙ্ক হিসেবে আখ্যা দিয়ে ২ ফেব্রুয়ারি কালো পতাকা মিছিল করেছে তার অনুসারীরা । তারা জানায়, “সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতা-কর্মীদের সাথে অসদ আচরণের কারণে আমরা রাস্তা নেমে এসেছি। সেক্রেটারিকে গত ২৩ই জানুয়ারি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তার জুলুম, নিপীড়ন, স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আজ কলঙ্কিত । তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময়ে অবৈধভাবে হল কমিটি গঠন করেছে। হল কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত করে বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত, ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের জায়গা দিয়েছে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সন্ত্রাসীদের দিয়ে এই কমিটি ঘোষণা দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার পদত্যাগ দাবি করছি।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ