আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির ক্যাম্পাসে লিটনের ঠাঁই নাই বিক্ষোভে ছাত্রলীগ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের পদত্যাগের দাবিতে
কালোপতাকা মিছিল করেছে সাত হলের বিক্ষুব্ধ নেতা কর্মী।

আজ ২ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৪ টায় মিছিলটি জাবির পরিবহন চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।
এসময় রোকেয়া হল, আ ফ ম কামালউদ্দিন হল, আল বেরুনী হল, মীর মশাররফ হোসেন হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, শহীদ রফিক জব্বার হল, শহীদ সালাম বরকত হলের বিক্ষুব্ধ প্রায় ৩০০ নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে “দফা এক দাবি এক সন্ত্রাসী লিটনের পদত্যাগ” হই হই রই লিটন তুই গেলি কই, লিটনের চামড়া তুলে নিব আমরা, ওভার রেটেড সম্পাদক মানি না মানবো না, ভূমি দস্যু সম্পাদকে মানি না মানবো না, লিটনের চামড়া তুলে নিব আমরা, লিটনের গালে গালে জুতা মারো তালে তালে, সন্ত্রাসী লিটনের ক্যাম্পাসে ঠাই নাই।

পরবর্তীতে শহীদ মিনারে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল। লিখিত বক্তব্যে তিনি বলেন,“ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতা-কর্মীদের সাথে অসদ আচরণের প্রেক্ষিতে আমরা তাকে গত ২৩ই জানুয়ারি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা মনেকরি সে তার জুলুম, নিপিড়ন, স্বেচ্ছাচারিতার মাধ্যমে দায়িত্বের অবহেলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলংকিত করেছে।

এ-সময় তিনি আরো বলেন, “নেতা-কর্মীদের সাথে সমন্বয় না করে তিনি যে হল কমিটি গঠন করেছেন, সেখানে আমরা দেখেছি ত্যাগীদের বঞ্চিত করে বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত এবং ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তাদের দ্বারা তড়িঘড়ি করে হল কমিটি গঠন করেছেন। আমরা মনেকরি তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই হল কমিটি গঠন করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার পদত্যাগ দাবি করছি।”

এদিকে, গত ২৩ জানুয়ারি ক্যাম্পাসের আশপাশের এলাকায় জমি দখলের অভিযোগসহ ছয়টি অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্যানেলের ছয়টি হলের নেতা-কর্মীরা। সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনান্য অভিযোগ গুলো হলো, ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত থাকা, সংগঠনের কর্মীদের খোঁজ না রাখা, কমিটির দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সমন্বয় না করা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও রাজনীতি বিকেন্দ্রীকরণ না করে নিজ হল কেন্দ্রিক চিন্তাচেতনা পোষণ করা, প্রত্যেকটি হলের কর্মীসভা করেও দীর্ঘদিন যাবৎ হল কমিটি না দেওয়া

এ দিকে গত ২৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ