আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

অবশেষে ক্ষমা চাইলেন অধ্যাপক অজিত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গত ২৪ জুন বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার একাত্তর-পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের লুটতরাজকারী ও নারী নিপীড়নকারী বলে মন্তব্য করেন।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এমন হীন বক্তব্য অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর অজিত কুমার মজুমদারের শাস্তির দাবিতে সরব হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রকাশ্যে ক্ষমা ও শাস্তি চেয়ে একের পর এক সংগঠন দিতে থাকে বিবৃতি আসে । ফলে গতকাল বুধবার ৩০ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিযোদ্ধা, মুত্তিযোদ্ধার পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চায়তে বাধ্য হন অজিত কুমার মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়,“আমার বক্তব্যের কোন অংশে সম্মানিত মুক্তিযোদ্ধা, মুত্তিযোদ্ধার পরিবার ও দেশবাসী কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি।”

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, নৈতিক স্থলনের দায়ে অভিযুক্ত কোন শিক্ষককে মহান জতীয় সংসদের আইন (২০১২) ভঙ্গ করে সুবিধা দেওয়া ঠিক হবে না।

অনেক অপরাধী মুত্তিযোদ্ধার শাস্তি বর্তমান সরকার নিশ্চিত করেছে। এ উদাহরণে দিয়ে গিয়ে কিছু সংখ্যক বিপদগামী মুক্তিযোদ্ধা না বলে শুধু মুক্তিযোদ্ধা বলায় আমার বিরুদ্ধে অপপ্রচারের সৃষ্টি হয়েছে । যা অনভিপ্রেত ও অনাকাঙ্খিত।

উল্লেখ্য, গত শুক্রবার ২৪ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালেয়ের ৩৯ তম বার্ষিক সিনেট সভায় এক মুক্তিযোদ্ধা শিক্ষকের অবসরের বয়সসংক্রান্ত রাষ্ট্রীয় সুবিধা বাতিল করা নিয়ে সিনেট অধিবেশনে একাত্তর-পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের লুটতরাজকারী ও নারী নিপীড়নকারী বলে মন্তব্য করেছিলেন এই শিক্ষক।

অডিও রেকর্ডে অজিত কুমারকে বলতে শোনা যায়, ‘আমার বয়স যখন ১৪-১৫ তখন মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধ-পরবর্তী কালও দেখেছি।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি। অনেক কিছুই দেখেছি। আজ এখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ইমোশন (আবেগ) তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমি সম্মান করি। আবার এই মুক্তিযোদ্ধারাই কীভাবে নিপীড়ন করেছে নারীদের, আমি দুয়েকটা নামও বলতে পারি।’

তাকে আরও বলতে শোনা যায়, ‘আমার মামাও ছিল মুক্তিযোদ্ধা, এই নির্যাতনে তাকে দেশ ছাড়তে হয়েছিল। সততার জন্য ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের জন্য।

দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা লুট করা শুরু করছে। এখানে মুক্তিযোদ্ধাদের কথা বললে অনেক ধরনের কথা আসে।’ মুক্তিযোদ্ধাদের নিয়ে তার এমন মন্তব্যে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সিনেট সদস্য মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ