আজ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

বরিশালে হচ্ছে বৃষ্টি ও তীব্র বাতাস

খান ইমরান , বরিশাল প্রতিনিধি

 

বরিশালে আজ মঙ্গবার (৩মার্চ) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। যে বৃষ্টি আগামীকাল বুধবার ও বরিশাল বিভাগের কোথাও কোথাও হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, সকাল থেকে বরিশালে যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আগামীকাল বুধবারও কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে শীতের তীব্রতা বাড়তে পারে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

এদিকে দেশের অধিকাংশ এলাকায় মঙ্গলবার বৃষ্টি হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৭;৩০মিনিট থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানায় আবহাওয়া অফিস। তবে তারা বলছে, আগামী ৩ দিনে আবহাওয়ার উন্নতি হতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ