আজ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালাগাঁও গ্রামের ক্যান্সার আক্রান্ত মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার বিকালে ক্যান্সার আক্রান্ত মোশাররফ হোসেনের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু জাহান তালুকদার। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদানের সময় প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গীতিকার শাহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক সজিব আহমেদ, দিরাই উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি রুহুল আমিন রুহুল, জামালগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি মোজাহিদ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি নাঈম আহমেদ, দোয়ারাবাজার উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি মো. এমদাদুল হক।

স্থানীয়রা জানান, প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ সুনামগঞ্জ জেলায় মানবিকতার দৃষ্টান্ত তৈরি করছে। তারা আশা প্রকাশ করেন, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ