আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ ইং

বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছোটপাতা গ্রামের বাসিন্দা (মাইনউদ্দিন’কে) গত (২৯মে) বিকাল ৪:৩০ মিনিটে প্রকাশ্যে দিনেরবেলা কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের অভিযোগে জড়িত হেলাল, তানজিল, ফয়জুল্লাহ, বজলু রহমান, শহরবানু, নাছির পাটোয়ারী, নিজাম পাটোয়ারী, মোতাহার পাটোয়ারী সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনি ভাবে খুনিদের গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১জুন) দুপুরে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের ব্যানারে
বিক্ষোভ মিছিলটি বের হয়ে জিটকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর পাশে এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

এ সময় মৃত মাইনুদ্দিনের বড় ভাই জামাল হোসেন ও এলাকা বাসীর পক্ষে মো.রিয়াজ উদ্দিন বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাইনউদ্দিন একজন ভালো মানুষ ছিলেন। তিনি রাজমিস্ত্রীদের ফোরম্যান ছিলেন, তার মতো মানুষকে এভাবে দিনের বেলা নৃশংসভাবে যারা কুপিয়ে হত্যা করেছে তারা অমানুষ পশু। এহেন ঘৃণ্য বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মৃত ব্যক্তির ছেলে ২য় শ্রেণীতে পরুয়া মো.ছামি (৮)প্রত্যেক্ষদর্শি বাবার উপর হত্যাকারিদের আক্রমণে সময় উপস্থিতি ছিল বলে বর্ণনা দেয়।
পরে মাইনুদ্দিনের স্ত্রী মুক্তা বেগম তার স্বামীর হত্যার বিচার দাবি করেন।এবং

প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন, এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জোর দাবি করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ