আজ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ ইং

PROTISTHAA প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরগুনা পাথরঘাটা প্রতিনিধি :

২৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে, Action Against Hunger (ACF)-এর সহযোগিতায় এবং European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO)-এর অর্থায়নে পরিচালিত PROTISTHAA (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ছগির আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি, সিপিপি ইউনিয়ন টিম লিডার, সিভিও সদস্য, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

সভার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানানো হয় এবং PROTISTHAA প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপরিধি, প্রত্যাশিত ফলাফল ও ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন মোঃ মিরাজ হোসেন, উপজেলা ম্যানেজার, PROTISTHAA প্রকল্প।

উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও দিকনির্দেশনা প্রদান করেন তাজমেরী জাহান লিখন, ফোকাল পারসন, PROTISTHAA প্রকল্প।

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রকল্পের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগ পূর্বাভাসভিত্তিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত মানবিক কার্যক্রম বাস্তবায়নে PROTISTHAA প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

সভাটি সঞ্চালনা করেন গাজী ওবায়দুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর, PROTISTHAA প্রকল্প। সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ