আজ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

নিটারে অনুষ্ঠিত হলো বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা “রেজিলিয়েন্স ৩৬”

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর সাইন্স সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো “রেজিলিয়েন্স ৩৬”।

বিজ্ঞানভিত্তিক চিন্তাচেতনাকে উৎসাহিত করতে গত সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিটার কনফারেন্স রুমে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল “Resilience Through Science” ও “FactForge”-এর ফাইনাল রাউন্ড এবং “SciQuest” কুইজ প্রতিযোগিতা।

“Resilience Through Science”-এর বিচারকের দায়িত্ব পালন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন এবং ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. এম. ডি. আবুল কালাম। অন্যদিকে “FactForge”-এর এই রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রায়হান আহমেদ জয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফাহাদ মিয়া এবং একই বিভাগের প্রভাষক শাকিলা শফিক।

প্রতিযোগিতা শেষে বক্তব্য রাখেন নিটার সাইন্স সোসাইটির সাবেক সভাপতি ইফরাদ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা জিএস ইউসুফ জামিল এবং সাবেক জিএস সাদিকুল আলম শাকিল। তাঁরা এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন বিজ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এরপর ঘোষণা করা হয় প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের নাম। “SciQuest” কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাসিয়া মেহজাবিন শৈলী। “FactForge” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সাদিয়া। আর “Resilience Through Science” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোঃ সাজিদ নাসিফ শাহরিয়ার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিটারের পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া সাজ্জাদ এবং সংগঠনটির প্রাক্তন সদস্যবৃন্দ।

সবশেষে নিটার সাইন্স সোসাইটির বর্তমান সভাপতি লাবিবা সালওয়া ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ