আজ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপু মিয়া বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের ট্যাকেরঘাট এলাকার উদ্দ্যেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সকাল আটটার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই শিপু মিয়ার মৃত্যু হয়।

নিহতের চাচা এম জি সম্রাট বলেন, এভাবে শিপুর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনেরা শোকাহত।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ