আজ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

জবিতে বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন

পলি আক্তার, জবি প্রতিনিধি:

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন।
জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোর্সটির উদ্বোধনী ক্লাসের মাধ্যমে শুরু হবে।

আয়োজকেরা জানান, “কুরআন শুদ্ধভাবে পড়া ও শেখার সুযোগ তৈরি করায় এ উদ্যোগের লক্ষ্য। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ কোর্সে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

উপরোক্ত কোর্সের উদ্বোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের অভিজ্ঞ শিক্ষকেরা প্রশিক্ষণ দেবেন।

কোর্সে নিবন্ধনের জন্য লিংকে আবেদন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত ০১৩১৮-৫২৯৯৯৬ ও ০১৯২৮-২১৩৮৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিকুর রহমান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা বা জীবনের নানা প্রতিকূলতার কারণে কুরআন শিক্ষার সুযোগ পাননি। শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জবি শাখা বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই এই কোর্স তারই প্রথম ধাপ। কোর্সটি শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি নৈতিক ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ