জাবি প্রতিনিধি:
‘Hult Prize’ এর ২৪-২৫ সেশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ইফরাত আমিন অক্ষর।
আহমেদ আস্কার হাল্ট প্রাইজ হলো একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্ন ধরণের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছর হাজারো মানুষের মধ্য থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একজন ক্যাম্পাস প্রতিনিধি নির্বাচিত হন। এই বছর যার ক্যাম্পাস প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থী পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ইফরাত আমিন অক্ষর।
নবনিযুক্ত ক্যাম্পাস ডিরেক্টর ইফরাত আমিন অক্ষর বলেন, “আমি চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের প্রতিবারের ধারাবাহিকতার মতো এবারের প্রতিযোগিতার আয়োজনকেও সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে। এই প্রতিযোগিতার মাধ্যমে জাবি থেকে একটি টিম আন্তর্জাতিক পর্যায়ে মোকাবেলা করার জন্য যেন প্রস্তুত হতে পারে এই ব্যাপারটি আমি নিশ্চিত করব।”