আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

DFED চট্টগ্রাম জোন এর আনন্দ ভ্রমন ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

শেখ নাদিম,চট্টগ্রামঃ

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (DFED) চট্টগ্রাম জোন এর উদ্যোগে আনন্দ ভ্রমণ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হয়।

রোজ শুক্রবার ০৯ ফ্রেব্রুয়ারী সকাল ৯ টায় চট্টগ্রাম পালকিরচর সমুদ্র সৈকতে চট্টগ্রাম জোন এর জোনাল ম্যানেজার মোল্লা আজগর আলী আনন্দ ভ্রমন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ১,চট্টগ্রাম ২, ফেনী জোন এর (DFED) সকল কর্মী। সকাল ৯টা থেকে তিন জোনের মধ্যে ফুটবল, চেয়ার,ব্রক্স ও বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম ১ এর নেতৃত্ব দেন হালিশহর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাদ্দাম। চট্টগ্রাম ২ এর নেতৃত্বদেন মিরসরাই ব্রাঞ্চ ম্যানেজার মো:নেছার উদ্দিন।ফেনীর এর নেতৃত্বদেন ফেনীর এরিয়া ম্যানেজার মোঃ রবিউল ইসলাম।ফাইনাল খেলায় চট্টগ্রাম ১, ফেনীকে ১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

বিজয়ী দল চট্টগ্রাম-১ এর অধিনায়ক মোঃ সাদ্দাম এর পুরুষ্কার প্রদান করেন চট্টগ্রাম এর জোনাল ম্যানেজার মোল্লা আজগর আলী, চট্টগ্রাম-২ এর এরিয়া ম্যানেজার মোঃমহিনুর সরদার,ফেনীর এরিয়া ম্যানেজার মোঃ রবিউল ইসলাম।

চট্টগ্রাম জোনাল ম্যানেজার মোল্লা আজগর আলী বলেন,(DFED) হলো কর্মী বান্ধব NGO প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান মনে করে কর্মীদের একঘেয়েমি থেকে বের করার জন্য এই আনন্দ ভ্রমনের প্রয়োজনীয়তা অপরিসীম।সে লক্ষ্যে প্রতিষ্ঠান এই আনন্দ ভ্রমনের আয়োজন করেন।আশা করি এই আনন্দ ভ্রমনের মাধ্যমে কর্মীরা কাজের একঘেয়েমি থেকে বের হয়ে আসতে পারবে এবং কাজের প্রতি আরো বেশি মনোযোগ দিতে পারবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ