আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ডিএমপির পুলিশ সদস্য ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত

 

নিজস্ব প্রতিবেদক :   

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় লিয়াকত হোসেন (৩৬) নামের এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ডিএমপির পিওএম শাখায় দায়িত্ব পালন করতেন। তার স্ত্রীও পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত লিয়াকত হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি বান্নাখোলার দিকে যাচ্ছিলেন। তিনি ধামরাই-বান্নাখোলা আঞ্চলিক সড়কের ভাড়ারিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই লিয়াকত হোসেন মারা যান ও তার স্ত্রী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক কিংবা ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি তবে ঘাতক চালকসহ ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ