মনিরুল ইসলাম মেরাজ, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :
আগামীকাল থেকে গাজীপুর এর ৫ টি উপজেলার ৪৯ টি ওয়ার্ড থেকে ১৬ টি ওয়ার্ডকে গ্রীন জোন হিসেবে ঘোষনা করে বাকি ৩৩ টি ওয়ার্ডকে রেড জোন চিহ্নত করে কঠোর লকডাউন করা হবে।
তাছাড়া প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর ৫ টি টিম কাজ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ।
তাছাড়া কাপাসিয়া ও কালিয়াকৈর এর কয়েকটি এলাকা এবং শ্রীপুর উপজেলার কিছু এলাকায় আক্রান্ত হওয়ায় সেইসব এলাকাকে বিশেষ জোন করে লকডাউন এর আওতায় আনা হবে।
এদিকে শ্রীপুর উপজেলায় এই লকডাউন কার্যকর করার জন্য কিছু বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে।
যেমন- জরুরি পন্যের দোকান ছাড়া সকল ধরনের দোকান বন্ধ রাখা, বাজারে সীমিত আকারে চলাচল, কলকারখানা ছুটি ঘোষনা, এবং হাসপাতাল সহ কিছু রোডে যানবাহন চলাচল নিয়ন্রন করা সহ আরও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন লকডাউন চলাকালে বিশেষ মেডিকেল টিম দ্বারা সেবা কার্যক্রম চালানো হবে। তিনি আরও জানান যে, করনা শনাক্ত টেস্ট এর সংখ্যা বাড়িয়ে দ্বিগুন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
গাজীপুর জেলা পুলিশ সুপার, পি’ এম শাম্সুন্নার জানিয়েছেন যে, সরকারি নির্দেশনা আসলে সেই অনুযায়ী কঠোর লকডাউন নিশ্চিতে জেলা পুলিশ কাজ করবে এবং যখনি নির্দেশনা আসবে তখনই তা কার্যকর করা হবে।
জনসচেতনা তৈরি করা গেলেই এই লকডাউন এর সুফল পাওয়া যাবে বলে জানান তিনি।