আজ ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

মহেশখালীতে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা এবং ইকোসিস্টেম ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়

মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ, জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা এবং ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ে উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১২ নভেম্বর সকাল ১১ টার সময় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর পক্ষ থেকে BID4CJ প্রকল্পের আওতায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট ম্যানেজার জনাব মিরাজ উদ্দিন তালুকদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরান-মাহমুদ-ডালিম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মহেশখালী, কক্সবাজার ।
প্রজেক্ট অফিসার জনাব কোহিনূর বেগমের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে আলোচনা পেশ করেন- উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম , নারী ও শিশু অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন আক্তার বিউটি, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রহিম বি.কম, শাপলাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নুরুল কাদের, কুতুবজোম ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা উমর ফারুক, ছোট মহেশখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিশকাত উদ্দিন, কোডেক এনজিও সংস্থার প্রজেক্ট ম্যানেজার মঞ্জুরে ইলাহী, প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার আবু আশফাক ছিদ্দিক খাঁন,
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালীর সাধারণ সম্পাদক ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাংবাদিক নুরুল করিম, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিটিএসের সিবিও প্রতিনিধি প্রমূখ।
সভায় ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জেন্ডার ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার সুরক্ষা, ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে কমিউনিটি পর্যায়ে সিবিও লিডারগন তাদের উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীদের সেবা সমুহ প্রাপ্তির দাবীতে সরকারী বিভিন্ন দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন । এতে বক্তারা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করনে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং প্রশাসনিক কর্মকর্তাগনের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সিবিও নেতৃবৃন্দের চাহিদাকে প্রাধান্য দিয়ে এলাকাভিত্তিক সংগঠনগুলো নিবন্ধন পেতে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
পরিশেষে, সভাপতি মিরাজ উদ্দিন তালুকদারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ