আজ ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

কালিয়াকৈরে ১০৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১ হাজার ৮০ পিস ইয়াবাসহ আতিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আতিকুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী গ্রামের রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শামীম আক্তার ও এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনকভাবে আতিকুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শামীম আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের উৎস ও এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ