আজ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

ইকোনমিকস ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শোভন-লোচন

পলি আক্তার, জবি প্রতিনিধি:

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইকোনমিক্স ডিবেটিং ক্লাবের(ইডিসি) ২০২৬ সালের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন ১৭তম ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম শোভন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের খন্দকার মোরশেদুর রহমান।

গতকাল (৬ সেপ্টেম্বর) অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ক্লাবের মডারেটর ড. তাবাসসুম জামান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ১৭তম ব্যাচের শারিকা সাঈদ খেয়া ও ১৮তম ব্যাচের জান্নাত বিনতে হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের অনন্যা সেন ও মো. ফাহিম মুনতাসির।

সাংগঠনিক সম্পাদক পদে ১৯তম ব্যাচের সারা ইসলাম প্রিয়া ও রাজিবুল হাসান, দপ্তর সম্পাদক পদে ১৯তম ব্যাচের মোহাম্মদ হোসাইন এবং সহকারী দপ্তর সম্পাদক পদে ২০তম ব্যাচের খন্দকার মেহরাজ দায়িত্ব পেয়েছেন।

উক্ত কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন ১৯তম ব্যাচের আল-শাহরিয়ার হাসান এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে ২০তম ব্যাচের তানভীর আহমেদ নাদী। কর্মশালা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হয়েছেন ২০তম ব্যাচের গাজী সাদিয়া। এবং অর্থ সম্পাদক পদে ২০তম ব্যাচের তানসেন রোবায়েত সরকার, উপ-অর্থ সম্পাদক পদে সিয়াম হোসাইন রয়েছেন।

এ ছাড়া কমিটিতে এক জন কর্মশালা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও এক জন আন্ত:ব্যাচ সমন্বয় সম্পাদক সহ ১৩ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

নতুন কমিটির মাধ্যমে ক্লাবের বিতর্কচর্চা, কর্মশালা, প্রশিক্ষণ ও আন্তঃব্যাচ কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ