আজ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

মুক্ত চিন্তা ও সৃজনশীলতার বিকাশে নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের ‘The Art of Expression’

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:

মুক্ত চিন্তা ও সৃজনশীলতার বিকাশে নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘The Art of Expression’। আজ ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) নিটারের কনফারেন্স রুমে প্রতিযোগিতাটির প্রথম পর্ব হিসেবে ফ্রি-হ্যান্ড রাইটিং অনুষ্ঠিত হয়।

ফ্রি-হ্যান্ড রাইটিং পর্বের বিষয় ছিল “If I were invisible for a day”। অংশগ্রহণকারীদের ৩০০ শব্দের মধ্যে বিষয়টির ওপর লিখতে বলা হয়। এ পর্বে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, নিজস্ব ভাবনা প্রকাশ এবং লেখার নির্ভুলতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিযোগিতায় নিটারের ১২তম থেকে ১৬তম ব্যাচের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পর্বটির মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাডভাইজার সাদিয়া বিনতে কাওসার। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন ক্লাবের সহ-সভাপতি গোলাম ইয়াজদানী স্বাধীন, সহ-সভাপতি ইবনে সাবিত আবীর এবং সাধারণ সম্পাদক নাশরা তাসনিম।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশের পাশাপাশি লেখার দক্ষতা ও নিজস্ব ভাবনা প্রকাশের সক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রতিযোগিতা শেষে ১৬তম ব্যাচের এক শিক্ষার্থী ও প্রতিযোগী বলেন, “নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই আয়োজনে অংশ নিতে পেরে ভীষণ ভালো লাগছে। মুক্ত চিন্তার বিকাশ ও নতুন কিছু শেখার দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে এর মাধ্যমে। আমাদের ব্যাচের জন্য এটিই প্রথম ফ্রি-হ্যান্ড রাইটিং প্রতিযোগিতা। ক্যাম্পাসে এ ধরনের গঠনমূলক আয়োজন সচরাচর দেখা যায় না। আশা করি, ক্লাবটি ভবিষ্যতেও নিয়মিত এমন শিক্ষণীয় ইভেন্টের আয়োজন অব্যাহত রাখবে।”

প্রতিযোগিতাটি আশানুরূপভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা, লেখার দক্ষতা ও নিজস্ব ভাবনা প্রকাশের সুযোগ তৈরি হবে।The Art of Expression শিক্ষার্থীদের মাঝে লেখালেখির প্রতি আগ্রহ ও আত্মপ্রকাশের নতুন ক্ষেত্র তৈরি করেছে।পরবর্তীতেও এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনাময় দ্বার উন্মোচন করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ