মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীতে নবায়নযোগ্য শক্তির প্রসার ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
মহেশখালী জনসুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশন (USF) এর যৌথ আয়োজনে ১৪ জুন (রবিবার) দুপুর ১২ টার সময় মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে । এর আগে অত্র বিদ্যালয়ের হল রুমে ছাত্র-ছাত্রীদের নিয়ে নবায়নযোগ্য জ্বালানী ও পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।
মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সভাপতি নুর মুহাম্মদ এর সভাপতিত্বে , গাছের চারা বিতরণ ও পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক , সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাপা মহেশখালীর আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ নুরুন্নবী । মহেশখালী জনসুরক্ষা মঞ্চের যুগ্ন সম্পাদক ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশন এর সভাপতি আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় চারা বিতরণ ও পরিবেশ বিষয়ক ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মহসিন , স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন , উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সাঃ সম্পাদক এম এ হান্নান , মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সদস্য মোস্তফা বেগম সহ চারা বিতরণ ও পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানে মহেশখালী জনসুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন , ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষক, অভিভাবক ও স্থানীয় রাজনীতিবিদগন উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ঝুঁকি এবং নবায়নযোগ্য শক্তির গুরুত্ব বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারায় অভ্যস্ত করে তুলতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ । নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মহেশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলেন জানান সংগঠনের কর্মকর্তাগন ।