আশরাফুল আলম,
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে এ আয়োজন করেন বিএনপির নেতৃবৃন্দ।
আয়োজনে দরিদ্র মানুষের মাঝে সাদা ভাত, মুরগির মাংস ও ডাল পরিবেশন করা হয়। একবেলা পেট ভরে খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা।
এ উদ্যোগের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম এম এ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সেলিম মাহমুদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, মাওনা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
খাবার গ্রহণকারী অসহায় মানুষরা জানান, “আমাদের পেট ভরে ভাত, মুরগির মাংস ও ডাল খাওয়ানো হয়েছে। আমরা খুব খুশি এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।